About us আমাদের পরিচয় ও পরিষেবা

relok.in একটি সম্পূর্ণ ঘরোয়া ও ক্লাউড কিচেন। আমাদের এই ক্লাউড কিচেন টি কানতুর্কা অঞ্চলের গোপালপুর গ্রামে অবস্থিত যেটি মানিকড়া হাই স্কুলের পাশের একটি গ্রাম। আমাদের নিজস্ব কোনো অফলাইন দোকান নেই। আমরা যত ধরনের খাবার বিক্রি করি তা সম্পূর্ণ ভাবেই আমাদের ওয়েবসাইটে দেখানো হয়, আমাদের গ্রাহকরা আমাদের ওয়েবসাইট relok.in ভিজিট করে এক বা একের বেশি আইটেম বা খাবার অর্ডার করতে পারেন। অর্ডার করার সময় গ্রাহককে তাঁর নাম, ফোন নম্বর, ডেলিভারি নেওয়ার ঠিকানা এবং তারিখ ও সময় দিতে হবে। আপনি অর্ডারটি করার পর স্ক্রিনে একটি পেজ আসবে যেখানে আপনি কী কী আইটেম বা খাবার অর্ডার করেছেন, কত টাকা পে করতে হবে এবং আপনার দেওয়া নাম, ফোন নম্বর, ডেলিভারির ঠিকানা, ডেলিভারির তারিখ ও সময় এবং কবে ও কখন অর্ডারটি করেছেন তার ডিটেলস দিয়ে একটা পেজ দেখানো হবে এবং গ্রাহককে বলা হবে ওই পুরো পেজটির স্ক্রিনশট নিতে বা pdf আকারে সেভ করতে এবং এটিই হবে গ্রাহকের ই-বিল।


গ্রাহকের অর্ডার আমাদের কাছে আসার 5-10 মিনিটের মধ্যে আমাদের টিম আপনার দেওয়া ফোন নম্বরে কল করে অর্ডারটি পুনরায় কনফার্ম করে নেবে। অর্ডার কনফার্ম হয়েগেলে আমাদের কিচেনে আপনার খাবারের রান্না/বানানো শুরু হয়ে যাবে। এরপর আমাদের নিজস্ব ডেলিভারি টিম আপনার অর্ডার নিয়ে আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়ে আপনার দেওয়া ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করবে।


যেহুতু আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি মোডে পেমেন্ট নেই সুতরাং গ্রাহক তাঁর অর্ডারের বিল পে করলে ডেলিভারি স্টাফ গ্রাহককে তাঁর অর্ডারটি হেণ্ডওভার করবে।


এছাড়াও যদি কোনো গ্রাহক আমাদের দেওয়া ফোন নম্বরে ফোন করে সরাসরি অর্ডার দিতে চান তাহলেও আমরা অর্ডার গ্রহণ করি।

back